Dhaka ০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

অনূর্ধ্ব-১৭ ফুটবলে চ্যাম্পিয়ন রাজবাড়ী জেলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৩৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 178

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ এর ধলেশ্বরী অঞ্চলের খেলায় রাজবাড়ী জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। রোববার বিকেলে রাজবাড়ী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ঢাকা জেলা দলকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ খেলায় ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে ছিল উৎসবমুখর পরিবেশ। জেলা প্রশাসক বলেন, খেলাধুলা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখবে এবং ভবিষ্যতের দক্ষ নাগরিক গড়ে তুলতে সহায়তা করবে।
অনুষ্ঠানে রাজবাড়ীর পুলিশ সুপার শেখ মঞ্জুর মোরশেদ, জাতীয় দলের সাবেক কৃতি গোলরক্ষক সাইদ হাসান কানন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, কোচ ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অনূর্ধ্ব-১৭ ফুটবলে চ্যাম্পিয়ন রাজবাড়ী জেলা

প্রকাশের সময় : ০৯:৩৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬