Dhaka ০৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

২২ রানে ৭ উইকেট খুইয়ে হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 166

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের দোরগোড়ায় গিয়েও ভয়াবহ ধসের কারণে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শনিবার (১৭ জানুয়ারি) বুলাওয়েতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস মেথডে বাংলাদেশ হেরেছে ১৮ রানে।

বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ৪৯ ওভারে। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ভারত ৪৮.৪ ওভারে ২৩৮ রানে অলআউট হয়। বাংলাদেশের পক্ষে দুর্দান্ত বোলিং করেন আল ফাহাদ, তিনি একাই শিকার করেন ৫ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরুই করেছিল বাংলাদেশ। ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ৮৮ রান। এরপরই নামে বৃষ্টি। খেলা পুনরায় শুরু হলে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়ায় ২৯ ওভারে ১৬৫ রান। অর্থাৎ হাতে ছিল ৭২ বল ও ৮ উইকেট, প্রয়োজন ৭৭ রান। ম্যাচ তখনও বাংলাদেশের নাগালের মধ্যেই ছিল।

কিন্তু সেখান থেকেই শুরু হয় অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়। মাত্র ৫৮ রানের মধ্যে বাকি ৮ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় যুবা টাইগাররা। বিশেষ করে শেষ ২২ রান তুলতেই হারায় ৭ উইকেট। ২৮.৩ ওভারে ১৪৬ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

অধিনায়ক আজিজুল হাকিম তামিম সর্বোচ্চ ৭২ বলে ৫১ রান করেন। রিফাত বেগের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৩৭ রান। কালাম সিদ্দিকী করেন ২৩ বলে ১৫ এবং রিজান হোসেন ৯ বলে ১৫ রান। তবে বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ভারতের হয়ে বিহান মালহোত্রা নেন ৪ উইকেট।

এর আগে ভারতের ইনিংসে শুরুতেই ধাক্কা খায় তারা। মাত্র ১২ রানে দুই ওপেনারকে হারায় দলটি। এরপর বৈভব সূর্যবংশী ও অবিজ্ঞান কুন্দু ধীরে ধীরে ইনিংস গড়ে তোলেন। বৈভব ৬৭ বলে ৭২ রান করে আউট হন। একপ্রান্ত আগলে রেখে অবিজ্ঞান কুন্দু করেন ১১২ বলে ৮০ রান। শেষদিকে আল ফাহাদের বলে কুন্দু আউট হলে ভারতের ইনিংসের ইতি ঘটে।

বাংলাদেশের হয়ে আল ফাহাদ ছাড়াও ইকবাল হোসেন ইমন ও আজিজুল হাকিম তামিম দুটি করে উইকেট নেন, আর জীবন পান একটি উইকেট।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২২ রানে ৭ উইকেট খুইয়ে হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রকাশের সময় : ০৮:৩৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬