গুরুত্বপূর্ণ সংবাদ:
কৃতি শিক্ষার্থীকে বই উপহার দিয়েছে টিম রাজবাড়ী
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৯:৩৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / 200
রাজবাড়ী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির একজন কৃতি শিক্ষার্থীকে এক সেট বই উপহার দিয়েছে টিম রাজবাড়ী ফাউন্ডেশন।
শুক্রবার রাতে রাজবাড়ী শহরের একটি রেঁস্তোরা থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীর বাবা সাহেব আলীর হাতে বইকগুলো তুলে দেওয়া হয়।
এসময় সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক নাসিম শফি, তার সহধর্মিনী শাহানা নাসিম, সভাপতি জয়ন্ত কুমার দাস, সহ সভাপতি মুহাম্মদ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আহসান হাবীব, রাজবাড়ী থিয়েটারের সভাপতি বাবলা চৌধুরী, টিম রাজবাড়ীর অন্যতম সদস্য মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
Tag :
























