Dhaka ০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৪৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 110

 বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি  প্রতিষ্ঠাতা সভাপতি  কমরেড  অমল সেন এর ২৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শনিবার রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও পলিটব্যুরো সদস্য জ্যোতি শংকর ঝন্টু। সভা  সঞ্চালনা করেন  সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার। অমল সেনের বিপ্লবী  জীবনের উপর  আলোচনা  করেন  সম্পাদক মণ্ডলীর সদস্য মওলা বক্স, সলেমান আলী মোল্লা দলু, জেলা কমিটির  অন্যতম নেতা এনায়েত আলী, অধ্যক্ষ সুশীল দত্ত তাপস, শফিকুল ইসলাম শফি,  সুকুমার মন্ডল, অ্যাড. রফিকুল ইসলাম ভিপি রফিক, অ্যাড. আরব আলী, মাসুদ  করিম প্রমুখ। এসময় অন্যদের মাঝে  উপস্থিত  ছিলেন সম্পাদক মণ্ডলীর সদস্য  গোলাম কাদের, জেলা  কমিটির নেতা  হায়দার আলী, নায়েব আলী, গোলাম মোস্তফা মুস্তাই ও লিয়াকত আলী, যুব নেতা সেলিম আহমেদ, আরশাদ  আলী  সহ আরো অনেকে।

বক্তারা  বলেন, অমল সেন ছিলেন  জমিদার  পুত্র। তিনি  জীবনের  বড় একটা  সময় জেল খেটেছেন। তিনি ছিলেন চির কুমার। ২০০৩ সালের  ১৭ জানুয়ারি  ঢাকার  একটি  বেসরকারি  হাসপাতালে  শেষ নিশ্বাস  ত্যাগ করেন। যশোর  নড়াইল সীমান্তবর্তা বাকড়ী স্কুল  শহীদ মিনারের পাশে  তাঁর  সমাধি  দেওয়া হয়। প্রতি  বছর  ১৬-১৮ জানুয়ারি  অমল সেন মেলা অনুষ্ঠিত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

প্রকাশের সময় : ০৮:৪৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬