Dhaka ০৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

অবশেষে ফুরোচ্ছে অপেক্ষা, দুবাই থেকে আসছে বিপিএলের ‘হীরাখচিত’ ট্রফি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 169

বিপিএলের দ্বাদশ আসরের ২৬টি ম্যাচ ইতিমধ্যেই মাঠে গড়িয়েছে। টুর্নামেন্ট এখন মাঝপথ পেরিয়ে শেষের দিকে। অথচ যে সোনালি ট্রফির জন্য ছয় দলের এই লড়াই, সেই ট্রফিটাই এত দিন ছিল অদৃশ্য। দর্শকদের কৌতূহল আর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ শনিবার দুবাই থেকে ঢাকায় এসে পৌঁছাচ্ছে বিপিএলের বহু কাঙ্ক্ষিত ট্রফি।

বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্রে জানা গেছে, এবারের ট্রফিটি অতীতের যেকোনো আসরের চেয়ে আলাদা ও আকর্ষণীয়। প্রথমবারের মতো বিপিএলের জন্য তৈরি করা হয়েছে হীরাখচিত ট্রফি। দুবাইতে বিশেষ অর্ডারে তৈরি এই ট্রফিটির মূল খরচ ২২ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২৭ লাখ টাকা। এর সঙ্গে শিপিং ও কাস্টমস মিলিয়ে খরচ আরও প্রায় ৫ লাখ টাকা বাড়ছে। সব মিলিয়ে ট্রফির পেছনে বিসিবির ব্যয় হচ্ছে প্রায় ৩২ লাখ টাকা।

আসরের ২৬টি ম্যাচ শেষ হয়ে গেলেও ট্রফি না থাকায় সমালোচনা কম হয়নি। বিসিবি সূত্রে জানা গেছে, টুর্নামেন্ট শুরুর আগেই একটি ট্রফি আনা হয়েছিল। তবে সেটি বিপিএল গভর্নিং কাউন্সিলের পছন্দ হয়নি। মানসম্মত মনে না হওয়ায় সেটি বাতিল করে নতুন করে দুবাইতে অর্ডার দেওয়া হয়।

এ বিষয়ে বিপিএলের উদ্বোধনী দিনে বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন বলেছিলেন, প্রথমে যে ট্রফিটা আনা হয়েছিল, সেটি ছিল গতানুগতিক। তারা চেয়েছিলেন পরিবর্তন আনতে। আগের ট্রফি পছন্দ না হওয়ায় নতুন করে অর্ডার দেওয়ায় কিছুটা দেরি হয়েছে। তবে আশা প্রকাশ করে তিনি বলেন, এটি এখন পর্যন্ত সবার দেখা সেরা ট্রফি হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অবশেষে ফুরোচ্ছে অপেক্ষা, দুবাই থেকে আসছে বিপিএলের ‘হীরাখচিত’ ট্রফি

প্রকাশের সময় : ১০:০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬