Dhaka ০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

ক্রিকেটারদের বয়কটে মিরপুরে দ্বিতীয় ম্যাচও বন্ধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৩১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 179

ক্রিকেটারদের বয়কটের কারণে আজ বিপিএলের দ্বিতীয় ম্যাচটিও হচ্ছে না। ঢাকা পর্বের প্রথম দিনে আজ সন্ধ্যা ছয়টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটানসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়রসের মাঠে নামার কথা ছিল। এর আগে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার দুপুরের ম্যাচটিও একই কারণে অনুষ্ঠিত হয়নি।

গতকাল ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে খেলা বয়কটের আলটিমেটাম দেন ক্রিকেটাররা। আজ তাকে বিসিবির অর্থ বিভাগের প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তবে তিনি বোর্ড পরিচালকের পদ না ছাড়লে ক্রিকেটাররা মাঠে নামবেন না বলে জানিয়ে দিয়েছেন।

ক্রিকেটাররা অবশ্য বিকেলে সংবাদ সম্মেলনে বলেছিলেন, বিসিবির পক্ষ থেকে নাজমুলকে পরিচালক পদ থেকে সরানোর নিশ্চয়তা দেওয়া হলে তারা সন্ধ্যার ম্যাচটি খেলবেন। তবে বিকেল সাড়ে ৫টার দিকেও দুই দলের ক্রিকেটাররা মাঠে আসেননি। ক্রিকেটারদের বয়কটের মুখে বিসিবি এখন বিপিএল স্থগিত করার কথাও চিন্তা করছে বলে জানা গেছে।

পূর্ব সূচি অনুযায়ী, টসের মুহূর্তে ধারাভাষ্যকার ও ম্যাচ অফিশিয়ালসদের মাঠে হাঁটাহাঁটি করতে দেখা গেছে। তবে খেলার কোনো প্রস্তুতি নেই। মাঠের সীমানাদড়ি সরিয়ে নেওয়া হয়েছে। পিচও ঢেকে দেওয়া হয়েছে।

ক্রিকেটারদের নিয়ে নাজমুলের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বুধবার রাতে তার পদত্যাগ চেয়ে খেলা বয়কটের আলটিমেটাম দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। তবে নাজমুল পদত্যাগ না করায় দুপুর ১টায় শুরু বিপিএলের ম্যাচ বয়কট করেন ক্রিকেটাররা।

বিকেলে ক্রিকেটাররা আরেকটি সংবাদ সম্মেলনে পদত্যাগের দাবিতে নিজেদের অনড় অবস্থানের কথা জানান। এ বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণাও চেয়েছেন তারা। এর কিছুক্ষণ পরই বিসিবি পরিচালক নাজমুলকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ক্রিকেটারদের বয়কটে মিরপুরে দ্বিতীয় ম্যাচও বন্ধ

প্রকাশের সময় : ০৬:৩১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬