Dhaka ০৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

মুস্তাফিজের আইপিএল নিয়ে যা হয়েছে হতাশাজনক: আর্থার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / 183

বাংলাদেশের বাঁহাতি বোলার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা খুবই হতাশাজনক বললেন রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থার। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে রেকর্ড মূল্যে আইপিএলের দল পেয়েও ২০২৬ সালে মোস্তাফিজ খেলা পারবেন না।

কলকাতা নাইট রাইডার্স আইপিএলের নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতির অজুহাতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। এর প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রিকেটের ওপরও; দেশের দল ভারতের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায়, যা এখন আইসিসির কাছে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়।

এ অবস্থার মধ্যেও মুস্তাফিজ বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্যস্ত। রংপুর রাইডার্সের জার্সিতে বাঁহাতি কাটার মাস্টার দুর্দান্ত বোলিং করছেন। তবে আর্থার বৃহস্পতিবার সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, এই পরিস্থিতি তার জন্য খুবই হতাশাজনক।

তিনি বলেন,’ফিজ একেবারে পেশাদার ক্রিকেটার। আমাদের জন্য অসাধারণ খেলোয়াড়। বোলার হিসেবে তার গুণাগুণ বিশ্বের সেরা স্তরের, এমনকি অনেককে ছাড়িয়ে যেতে পারে। সে দলের জন্য অত্যন্ত টিম-ওয়ার্কি এবং নম্র।’

তিনি আরও বলেন, ‘সে প্রতিদিন মাঠে আসে এবং সর্বোচ্চ দিয়ে কাজ করে। কলকাতা নাইট রাইডার্সে সে যে চুক্তি পেয়েছে, সেটা ৯ কোটি ২০ লাখ রুপির, কিন্তু এখন তাকে বাদ দেওয়া খুবই হতাশাজনক। তবে আমি তার সঙ্গে কথা বলেছি। আমাদের মধ্যে কিছু দ্রুত আলোচনা হয়েছে, ভাষাগত কিছু বাধা থাকলেও আমরা একে অপরকে বুঝতে পেরেছি এবং সামনে এগিয়ে যাচ্ছি।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মুস্তাফিজের আইপিএল নিয়ে যা হয়েছে হতাশাজনক: আর্থার

প্রকাশের সময় : ০৪:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬