Dhaka ০৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

একাধিক দলে ‘পাকিস্তানি বংশোদ্ভূত’ ক্রিকেটার, ভিসা দিচ্ছে না ভারত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / 179

আগামী ৭ ফেব্রুয়ারি ভারতের ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে নতুন ভিসা সংকট তৈরি হয়েছে। বাংলাদেশ ইতিমধ্যে নিরাপত্তাজনিত কারণে ভারত যেতে অস্বীকৃতি জানিয়েছে। এবার উঠে এসেছে একাধিক পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারের সমস্যাও।

যুক্তরাষ্ট্র, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইতালি ও কানাডার বিভিন্ন দলগুলোতে খেলার জন্য নির্বাচিত পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতের ভিসা পেতে সমস্যা হচ্ছে। সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলো বিষয়টি আইসিসি ও বিসিসিআইকে জানিয়েছে, তবে এখনও কোনো সমাধান বা আনুষ্ঠানিক জবাব মেলেনি। ভারত-পাকিস্তান সম্পর্কের তীব্র অবনতিই মূল কারণে ভিসা জটিলতার সৃষ্টি হয়েছে।

ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক ২০২৫ সালের মার্চে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর আরও জটিল হয়েছে। ভারতের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ ও ভিসা প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করা হয়েছে, যার প্রভাব পড়েছে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের উপর।

তবে পাকিস্তান দল সরাসরি ভারত না গিয়ে শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে তাদের ম্যাচ খেলবে। বিশ্বকাপে মোট ২০টি দল পাঁচটি গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতা করবে। প্রতিটি গ্রুপের সেরা দুদল উঠবে সুপার এইটে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৩ ও ৫ মার্চ, আর ফাইনাল ম্যাচ ৮ মার্চ। পাকিস্তান যদি ফাইনালে ওঠে, খেলা হবে কলম্বোতে; অন্যথায় আহমেদাবাদে।

সূত্র: এ-স্পোর্টস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

একাধিক দলে ‘পাকিস্তানি বংশোদ্ভূত’ ক্রিকেটার, ভিসা দিচ্ছে না ভারত

প্রকাশের সময় : ০৯:৪০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬