বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বহুব্রীহি’ নাটকের মিস্ মিলি এখন কোথায়? কেমন কাটছে জীবন এমিলিয়ানোকে ফিরিয়ে একাদশে ৪-৫ পরিবর্তনের ঘোষণা আর্জেন্টিনা কোচের সাফ আয়োজনে তৃপ্তি, মাঠের খেলায় বাংলাদেশের প্রাপ্তি কী সালমান-শাবনূর জুটি কেন আজও দর্শকপ্রিয়? জাভির নেদারল্যান্ডসকে ৫ গোলে উড়িয়ে দিল ক্লপের জার্মানি হাতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন হাসান ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রিয়া যাচ্ছে বাংলাদেশ দল জন্মদিনে ‘লিম্বো’ সিনেমার প্রথম লুকে রাজ শেষ দিনে হারের শঙ্কা নিয়েই নামতে হবে বাংলাদেশকে নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন নিয়ন্ত্রণে ১৬ বিজিবির সাফল্য, জব্দ ১৩ কোটি টাকার মালামাল

ভক্তদের হুড়োহুড়ি, বিমানবন্দরে বিপাকে অভিনেতা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / 216

পছন্দের তারকাকে কাছ থেকে একনজর দেখার আগ্রহ থাকে সবার। কখনো কখনো সেই আগ্রহ রূপ নেয় উন্মাদনায়। আর এতে বিপত্তিতে পড়েন সেই তারকা। এই যেমন অতি সম্প্রতি তেমনই একটি ‘বিব্রতকর’ পরিস্থিতিতে পড়েন দক্ষিণ ভারতের সুপারস্টার অভিনেতা থালাপতি বিজয়।

এদিন অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, ভক্তদের হুড়োহুড়িতে অভিনেতার পরনের জামা পর্যন্ত ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছিল।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, রবিবার রাতে মালয়েশিয়া থেকে চেন্নাই ফিরছিলেন বিজয়। সেখানে তিনি তার আসন্ন সিনেমা ‘জন নায়াগান’-এর অডিও লঞ্চ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন।

প্রিয় তারকাকে একনজর দেখার জন্য আগে থেকেই বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন হাজারো ভক্ত। বিজয় যখন টার্মিনাল থেকে বেরিয়ে গাড়ির দিকে যাচ্ছিলেন, তখনই শুরু হয় আসল বিপত্তি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, চেন্নাই বিমানবন্দরে নেমে নিজের গাড়ি পর্যন্ত পৌঁছানোই দায় হয়ে পড়ে বিজয়ের জন্য। একপর্যায়ে উন্মত্ত ভক্তরা অভিনেতার জামাকাপড় ধরে টানাটানি শুরু করেন। ভিড়ের চাপে ভারসাম্য হারিয়ে প্রায় পড়ে যাচ্ছিলেন অভিনেতা। তবে দেহরক্ষীদের তৎপরতায় শেষ পর্যন্ত নিজেকে সামলে কোনোভাবে গাড়িতে ওঠে পড়েন এই সুপারস্টার।

তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কেবল থালাপতি বিজয়ই নন, সম্প্রতি নিধি আগারওয়াল, হর্ষবর্ধন রানে এবং সামান্থা রুথ প্রভুর সঙ্গেও প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, ইতোমধ্যে রাজনীতির জন্য অভিনয়কে বিদায় জানিয়েছেন বিজয়। সে হিসেবে ‘জন নায়াগান’ তার শেষ সিনেমা। আগামী বছরের আগামী ৯ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। এইচ বিনোথ পরিচালিত ছবিতে তার বিপরীতে আছেন পূজা হেগড়ে। এ ছাড়া আরও অভিনয় করেছেন ববি দেওল, শ্রুতি হাসান, প্রকাশ রাজ, প্রিয়ামণি, মমিতা বাইজু প্রমুখ। কেভিএন প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির বাজেট প্রায় ৩০০ কোটি রুপি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভক্তদের হুড়োহুড়ি, বিমানবন্দরে বিপাকে অভিনেতা

প্রকাশের সময় : ০৯:১৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫