গুরুত্বপূর্ণ সংবাদ:
মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকার সহকারী কোচ
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০২:৩৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / 214
বিপিএল ক্রিকেট উৎসবের মাঝেই শোকের ছায়া নেমে এসেছে। মাঠে হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়েছে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির।
আজ রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে ম্যাচ শুরুর আগে ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন সেশন পরিচালনার সময় আচমকা অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে তাৎক্ষণিকভাবে সিপিআর দেওয়া হয় এবং অ্যাম্বুলেন্সে করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়।
মাহবুব আলী জাকি দেশের একজন স্বনামধন্য ক্রিকেটার ছিলেন। খেলোয়াড় জীবন শেষ করে তিনি কোচিংয়ে নামেন এবং ঘরোয়া পর্যায়ে বহু দলের সঙ্গে কাজ করেছেন। বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কোচিং প্যানেলেও ছিলেন তিনি।
জাকির অকাল প্রয়াণে সিলেট স্টেডিয়ামে শোকের ছায়া নেমে এসেছে।
Tag :






















