বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বহুব্রীহি’ নাটকের মিস্ মিলি এখন কোথায়? কেমন কাটছে জীবন এমিলিয়ানোকে ফিরিয়ে একাদশে ৪-৫ পরিবর্তনের ঘোষণা আর্জেন্টিনা কোচের সাফ আয়োজনে তৃপ্তি, মাঠের খেলায় বাংলাদেশের প্রাপ্তি কী সালমান-শাবনূর জুটি কেন আজও দর্শকপ্রিয়? জাভির নেদারল্যান্ডসকে ৫ গোলে উড়িয়ে দিল ক্লপের জার্মানি হাতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন হাসান ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রিয়া যাচ্ছে বাংলাদেশ দল জন্মদিনে ‘লিম্বো’ সিনেমার প্রথম লুকে রাজ শেষ দিনে হারের শঙ্কা নিয়েই নামতে হবে বাংলাদেশকে নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন নিয়ন্ত্রণে ১৬ বিজিবির সাফল্য, জব্দ ১৩ কোটি টাকার মালামাল

সেই অভিনেত্রীকে খুন করেছে তার প্রেমিক!

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / 213

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ‘দ্য লায়ন কিং’-খ্যাত অভিনেত্রী ইমানি দিয়া স্মিথের মরদেহ। ‘দ্য লায়ন কিং’-এ ‘ইয়াং নালা’র চরিত্রে অভিনয় করতেন তিনি। ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছিল ২৫ বছরের অভিনেত্রীকে। অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।

জানা গেছে, একাধিকবার ধারালো কোনো অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল তাকে। ঘটনায় ইমানির প্রেমিক জর্ডান ডি জ্যাকসনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ইমানি তার বাবা-মা, ভাইবোন ও ৩ বছরের এক সন্তানের সঙ্গে থাকতেন।
একটি ওয়েবসাইটে ইমানির শেষকৃত্যের জন্য তহবিল সংগ্রহ করার একটি পোস্ট করেছেন অভিনেত্রীর চাচি। ভবিষ্যতে ইমানির পরিবার, সন্তান ও পোষ্য সারমেয়র দেখাশোনার জন্য অর্থ সংগ্রহের কথাও বলেছেন তিনি।

ইমানির চাচি সেই ওয়েবসাইটের বিবৃতিতে লিখেছেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার ভাইঝি ইমানি দিয়া স্মিথের মৃত্যু হয়েছে। অচেতন অবস্থায় ওকে ওর প্রেমিক গত ২১ ডিসেম্বর হত্যা করেছে। ইমানির মাত্র ২৫ বছর বয়স হয়েছিল। ও ওর ৩ বছরের পুত্রসন্তান, বাবা মা ও দুই ভাইবোনকে রেখে গেল। ওরা প্রত্যেকে এবং ওর বন্ধুবান্ধব শোকাচ্ছন্ন।”

ইমানির চাচি আরো লেখেন, “ও খুবই উজ্জ্বল ও প্রতিভাবান একজন মানুষ ছিল। ডিজনির ‘দ্য লায়ন কিং’-এ ইয়াং নালা-র চরিত্রে অভিনয় করে ও পরিচিতি পেয়েছিল।
সারা বিশ্ব ওর ঔজ্জ্বল্য দেখেছিল।” ইমানির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তার অনুরাগীরাও।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সেই অভিনেত্রীকে খুন করেছে তার প্রেমিক!

প্রকাশের সময় : ০৮:২৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫