Dhaka ০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

আইপিএল নিলামে ইতিহাস, ২৫ কোটিতে কলকাতায় গ্রিন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / 216

আইপিএল মিনি-নিলামে ২৫ কোটি ২০ লাখ টাকায় অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই চমকপ্রদ লেনদেনের মাধ্যমে তিনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হিসেবে নিলামে বিক্রি হলেন।

আজ (১৬ ডিসেম্বর) আবুধাবির এতিহাদ অ্যারেনায় অনুষ্ঠিত হচ্ছে আইপিএল মিনি-নিলাম। এবারের নিলামে মোট ৩৬৯ জন ক্রিকেটারের নাম তোলা হয়েছে। প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জনের স্কোয়াড পূরণ করতে পারবে এবং সব মিলিয়ে নিলাম থেকে সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার দল পেতে পারেন।

নিলামের শুরুতেই ডাকা হয় অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেঞ্জার ম্যাকগার্কের নাম। তবে তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এরপর দিল্লি ক্যাপিটালস ২ কোটি টাকায় দলে ভেড়ায় অভিজ্ঞ ব্যাটসম্যান ডেভিড মিলারকে।

নিলামে অবিক্রিত থাকেন ভারতের পৃথ্বী শ। একইভাবে কোনো দল পাননি নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। তবে এরপরই নিলামের চিত্র পাল্টে যায় ক্যামেরন গ্রিনের নাম উঠতেই।

২ কোটি টাকা ভিত্তিমূল্যের এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে দলে নিতে শুরুতে আগ্রহ দেখায় মুম্বাই ইন্ডিয়ান্স। পরে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সও লড়াইয়ে যোগ দেয়। দর দ্রুতই ছাড়িয়ে যায় ১০ কোটি টাকা। শেষ দিকে প্রতিযোগিতায় নামে চেন্নাই সুপার কিংস, তবে রাজস্থান রয়্যালস ছিটকে যাওয়ার পর কলকাতা ও চেন্নাইয়ের মধ্যে মূল লড়াই চলে।

শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লাখ টাকায় ক্যামেরন গ্রিনকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এর মাধ্যমে আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হিসেবে নিলামে বিক্রি হলেন তিনি।

এদিকে মিনি-নিলামের আগে প্রকাশিত সূচি অনুযায়ী, আসন্ন আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ৩১ মে। সব মিলিয়ে এবারের আসরও আগের মতোই দুই মাসের কিছু বেশি সময় ধরে চলার সম্ভাবনা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আইপিএল নিলামে ইতিহাস, ২৫ কোটিতে কলকাতায় গ্রিন

প্রকাশের সময় : ০৯:৫৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫