Dhaka ০৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আইপিএলে মুস্তাফিজ ঝড়, ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনল কেকেআর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৫০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / 194

আইপিএল নিলামে বাজিমাত করেছেন বাংলাদেশের অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান। তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে টেনেছে শাহরুখ খানের দল কলকাতা নাইটরাইডার্স (কেকেআর)।

নিজের আইপিএল ক্যারিয়ারে সর্বোচ্চ দাম পেলেন দ্য ফিজ। বাংলাদেশের বাঁ-হাতি পেসারের এবারের ভিত্তি মূল্য ছিলো ২ কোটি রুপি।

নিলাম টেবিলে মুস্তাফিজকে নিয়ে কাড়াকাড়ি হয় চেন্নাই সুপার কিংস আর কেকেআরের মধ্যে। ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে তাকে দলে টানতে আগ্রহ দেখায় চেন্নাই সুপার কিংস। গত মৌসুমে চেন্নাইয়ের হয়ে খেলেছেন তিনি। তাকে দলে নিতে রীতিমতো মরিয়া ছিলেন আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজিটি।

তবে পাশার দান উল্টে দিতে থাকে কেকেআর। চেন্নাইয়ের সঙ্গে লড়াই করতে করতে ফিজের দাম উঠে যায় ১০ কোটি ‍রুপির কাছাকাছি। মাঝমাখে ফিজকে দলে টানতে দিল্লিও আগ্রহ দেখিয়েছিল।

এর আগে বাংলাদেশের কোন ক্রিকেটারের আইপিএলে এতো দাম ওঠেনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আইপিএলে মুস্তাফিজ ঝড়, ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনল কেকেআর

প্রকাশের সময় : ০৭:৫০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫