Dhaka ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৪৯০

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৩০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / 97

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯০ জন রোগী। বুধবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন, ঢাকা দক্ষিণ সিটিতে দুইজন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন রয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯১ জনে। একই সময়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৬ হাজার ৬৭ জনে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, ঢাকার সিটি করপোরেশনের বাইরে ৭৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬ জন, দক্ষিণ সিটিতে ৭৭ জন, খুলনা বিভাগে ৩৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৪০ জন ডেঙ্গুরোগী। চলতি বছর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৩ হাজার ৮৩৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে ডেঙ্গুর সংক্রমণ এখনও উচ্চমাত্রায় রয়েছে এবং প্রতিদিনই নতুন রোগী ভর্তি ও মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কর্তৃপক্ষ নাগরিকদের সতর্কতা বাড়ানোর পাশাপাশি ঘরে-বাইরে জমে থাকা পানি অপসারণ ও এডিস মশা দমনে নিয়মিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৪৯০

প্রকাশের সময় : ০৪:৩০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫