বিপিএল নিলাম ২০২৬ : দল পাননি যেসব তারকা ক্রিকেটার
- প্রকাশের সময় : ০২:২১:০৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / 148
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬ সালের নিলাম কয়েকবার দিনক্ষণ পেছানোর পর অবশেষে সম্পন্ন হয়েছে। আসন্ন আসরে নাম লিখিয়েছে ৬টি ফ্র্যাঞ্চাইজি, যারা নিজেদের পছন্দমতো দল সাজিয়েছে। নিলামের মধ্যে সর্বোচ্চ দাম পেয়েছেন নাঈম শেখ; চট্টগ্রাম রয়্যালস তাকে দলে ভিড়িয়েছে ১ কোটি ১০ লাখ টাকায়।
তবে এই নিলামে অনেক তারকা ক্রিকেটার দল পাননি। বিদেশি ক্রিকেটারদের মধ্যে পাকিস্তানের আমের জামাল, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম, শ্রীলঙ্কার চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুনিথ ভেল্লালাগে, জেফরি ভেন্ডার্স, চামিকা করুনারত্ন, দীনেশ চান্দিমাল, ওয়েন পার্নেল, শান মাসুদ এবং পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আগা ও শোয়েব মালিক অবিক্রিত থেকে গেছেন।
ভারতের আইপিএলজয়ী ক্রিকেটার পীযুষ চাওলা, বিপিএলের নিয়মিত মুখ রবি বোপারা ও সামিত প্যাটেলও দল পায়নি। এছাড়া জশ লিটল, জর্জ মানসি, জর্জ ডকরেল, অভিষকা ফার্নান্দো, উসামা মীর, মোহাম্মদ হাসনাইন, জামান খান, ডমিনিক ড্রেক্স, কিমো পল, কিসি কার্টি, জনসন চার্লস, আহমেদ শেহজাদ, রাহকিম কর্নওয়াল, নাজিবউল্লাহ জাদরান, সাউদ শাকিল, হাশমতউল্লাহ শহিদি, আলী খান, হ্যারি টেক্টর, ওশান থমাস, রিচার্ড এনগারাভা, আসিফ আলী, সন্দীপ লামিচানে, শাহনেওয়াজ দহানি ও আকিফ জাভেদরাও দল পাননি।
দেশি ক্রিকেটারদের মধ্যে মুনিম শাহরিয়ার, সাদমান ইসলাম অনিক, নাহিদুল ইসলাম, অমিত হাসান, মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, ফজলে মাহমুদ রাব্বি, শফিকুল ইসলাম, সোহাগ গাজী, আনিসুল ইমন, আবু জায়েদ চৌধুরী রাহী, নাঈম ইসলাম, আশিকুর রহমান শিবলি, মার্শাল আইয়ুব, আহরার আমিন, আইচ মোল্লা, আব্দুল্লাহ আল গালিব, তানবির হায়দার, মেহেদী মারুফ, নাবিল সামাদ, রায়ান রাফসান রহমান, অভিষেক দাস, রুবেল হোসেন ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব দল পাননি।
এই তালিকা থেকে বোঝা যায়, এবারের বিপিএল নিলামে তারকা ক্রিকেটারদের মধ্যেও অনেকেই দলে জায়গা পেতে ব্যর্থ হয়েছেন।






















