গুরুত্বপূর্ণ সংবাদ:
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি, পৃথক হলো বিচার বিভাগ
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:২২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / 152
বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি হয়েছে। এর মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ সম্পূর্ণভাবে পৃথক হলো।
রোববার রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ অধ্যাদেশ জারি করে।
২০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়। এর আগে ২০২৪ সালের ২৭ অক্টোবর প্রধান বিচারপতির উদ্যোগে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার প্রস্তাব সুপ্রিম কোর্ট আইন মন্ত্রণালয়ে পাঠায়।
অধ্যাদেশ জারির মাধ্যমে দীর্ঘদিনের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দাবি পূরণ হলো। গত ২ সেপ্টেম্বর হাইকোর্ট বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের হাতে ফিরিয়ে দিয়ে তিন মাসের মধ্যে পৃথক সচিবালয় গঠনের নির্দেশ দিয়েছিল।
Tag :
























