Dhaka ০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত

বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:০২:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 74

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগে তলব করেছে। রাষ্ট্রপক্ষের অভিযোগের পর আগামী ৮ ডিসেম্বর তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন তামীম আদালত অবমাননার অভিযোগ করেন। তিনি বলেন, এক বেসরকারি টেলিভিশনের টকশোতে ফজলুর রহমান মন্তব্য করেন যে তিনি এই ট্রাইব্যুনালকে মানেন না। তার বক্তব্য ছিল, ট্রাইব্যুনাল গঠিত হয়েছে মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধের বিচার করার জন্য, তাই এখানে অন্য কোনো বিচার হতে পারে না।

প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধাপরাধসহ ক্রাইম অ্যাগেইনস্ট পিসের বিচার করতে পারে। কিন্তু ফজলুর রহমান ট্রাইব্যুনালের গঠন ও বিচারকার্য নিয়ে মন্তব্য করে আদালতকে অবমূল্যায়ন করেছেন, যা ইচ্ছাকৃত আদালত অবমাননার শামিল।

টকশোর আরেক অংশে ফজলুর রহমান বলেন, ‘এই কোর্টের গঠনপ্রক্রিয়া বলে—এই কোর্টে বিচার হতে পারে না। এই কোর্টে যারা বিচার করছেন, আমার ধারণা তাদের মধ্যে ভেতরে একটা কথা আছে।’ প্রসিকিউটরের বক্তব্য, একজন জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে এমন মন্তব্যের পরিণতি তিনি অবশ্যই জানেন।

অভিযোগ শোনার পর ট্রাইব্যুনালের সদস্য বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী বলেন, অভিযোগটি অত্যন্ত গুরুতর। আর এ বিষয়ে ব্যাখ্যা দিতে ফজলুর রহমানকে আগামী ৮ ডিসেম্বর আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফজলুর রহমান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব

প্রকাশের সময় : ০৬:০২:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫