বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বন্ধু, তুমি খেলে যাও, আমি এখানেই থামছি’ বলাকা ক্লিনিকে যমজ নবজাতকের একটি শিশু নিখোঁজের অভিযোগ, তদন্তে মিলল না প্রমাণ ডিসেম্বরে আসছে ‘পঞ্চায়েতে’র পঞ্চম সিজন জাককানইবিতে ওবিই কারিকুলামবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মাইক্রোসফট থেকে এনএসএ: এক সপ্তাহে প্রযুক্তি–দুনিয়ায় কেন একের পর এক বিভ্রাট ওয়ানডেতে এমন দুর্দিন আগে দেখেনি অস্ট্রেলিয়া দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ এক ইনিংসে ৮ ডিসমিসাল, লিটনের বিশ্বরেকর্ড ‘পুরো দলই জানত, আমি বল টেম্পারিং করছি’: আট বছর পর মুখ খুললেন ক্যামেরন ব্যানক্রফট

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৩০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 130

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৬ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৮২ জনে এবং আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৪০২ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় যারা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ৯৫ জন, ঢাকা বিভাগে ১১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৭ জন এবং দক্ষিণ সিটিতে ৭৪ জন রয়েছেন। এছাড়া খুলনায় ৫৬ জন, ময়মনসিংহে ৪৫ জন, রাজশাহীতে ১৭ জন, রংপুরে ২ জন এবং সিলেটে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় যে পাঁচজন রোগীর মৃত্যু হয়েছে তাদের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ছিলেন। চট্টগ্রাম বিভাগে একজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

এ সময়ে ৮০৩ জন রোগী হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর ফলে চলতি বছর মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ হাজার ২৫ জনে।

গত দুই বছরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। আর ২০২৩ সালে ডেঙ্গুতে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু এবং ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হওয়ার রেকর্ড সৃষ্টি হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬

প্রকাশের সময় : ০৫:৩০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫