রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মুক্তির দিনেই ঢাকায় ‘জিটিএ ৬’ খেলার সুযোগ দিল গিগাবাইট ২৬/১১ স্মরণে মুম্বাইয়ে শাহরুখের আবেগঘন বক্তব্য নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ‘দার-ই-নিজাত’-এর জারিয়াব এবার বরফনীল শাড়িতে, দেখুন ১০ ছবি ‘সাফে সবকিছু সাজানো হয়েছিল ভারতের কথা ভেবে’ ক্যামেরায় মুখ মিললেই কি আপনি সন্দেহভাজন অন্তরঙ্গ দৃশ্য বিতর্ক থেকে সুযোগ না পাওয়া বাঙালি কন্যার মুম্বাই–যাত্রা গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার একটি চক্র দেশে আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে: রিজভী ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে ভারতে মেটার কার্যালয়ে ভাঙচুর, দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি

২৪ ঘণ্টার মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ডিটওয়াহ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / 99

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডিটওয়াহ আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের তামিলনাড়ুতে আঘাত হানতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।

শনিবার আইএমডি জানায়, ঘূর্ণিঝড়টি কারাইকাল থেকে ২২০ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং উত্তর তামিলনাড়ু-দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে।

ঘূর্ণিঝড়টি রোববার ভোরের আগে উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে পারে। ইতোমধ্যে ডিটওয়াহ-এর প্রভাবে শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, যেখানে ৮০ জন নিহত ও ২০ জন নিখোঁজ রয়েছেন। ভূমিধস ও বন্যার কারণে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

তামিলনাড়ুর দক্ষিণাঞ্চলসহ অন্যান্য জায়গায় ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজ্য কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবেলায় আশ্রয়কেন্দ্র স্থাপন এবং বিপর্যয় ব্যবস্থাপনা দল প্রস্তুত রেখেছে। ইন্ডিগো তাদের একাধিক ফ্লাইট বাতিল করেছে, এবং রামআশ্রম-ওখা এক্সপ্রেস ট্রেনের যাত্রাও স্থগিত করা হয়েছে।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের অবস্থান থাকা সত্ত্বেও বাংলাদেশের ওপর এর উল্লেখযোগ্য প্রভাব পড়ার সম্ভাবনা নেই। তবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে বিচরণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২৪ ঘণ্টার মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ডিটওয়াহ

প্রকাশের সময় : ০১:৪৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫