শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ

জোটের ভোটে দলীয় প্রতীকের বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:১৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / 82

জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে—অন্তর্বর্তীকালীন সরকারের এমন বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এনডিএমের মহাসচিব মোমিনুল আমিনের পক্ষে রিটটি করেন আইনজীবী ব্যারিস্টার সাহেদুল আজম।

ব্যারিস্টার সাহেদুল আজম জানান, রিটে জোটবদ্ধ প্রার্থীর নিজ দলের প্রতীকে নির্বাচন বাধ্যতামূলক করার বিধানটি স্থগিত করার আবেদন করা হয়েছে। তিনি জানান, রিটটি আগামী সপ্তাহে হাইকোর্টের একটি বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন হতে পারে।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে অন্তর্বর্তীকালীন সরকার নতুন বিধান জারি করে। এতে বলা হয়, একাধিক দল জোটবদ্ধ হয়ে প্রার্থী দিলে তিনি বড় দলের প্রতীকের বদলে নিজ দলের প্রতীকই ব্যবহার করবেন। ফলে ছোট দলের প্রার্থীরা আর বড় দলের প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

রিটের মাধ্যমে এই সংশোধিত বিধান বাতিল এবং পূর্বের নিয়ম বজায় রাখার দাবি জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জোটের ভোটে দলীয় প্রতীকের বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

প্রকাশের সময় : ০৩:১৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫