Dhaka ০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

বিপিএলে নতুন দল নোয়াখালী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / 93

তিন দফা পেছানোর পর আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম। ১২তম আসরে প্লেয়ার্স ড্রাফটের বদলে হবে অকশন। এরই মধ্যে ছয় দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত হয়েছে।

গতকাল রাতে দেশ ট্রাভেলসের মালিকানায় নোয়াখালী এক্সপ্রেস নামে নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হয়েছে বিপিএলে। দলটির একজন কর্মকর্তা জানিয়েছেন, রাতে বিসিবি ইমেইলের মাধ্যমে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং আজ সব আনুষ্ঠানিকতা চূড়ান্ত হবে।

আসন্ন আসর আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে। টুর্নামেন্টের ফাইনাল হতে পারে ২৪ জানুয়ারি।

এবারের ছয় দলের মালিকানা ইতোমধ্যে নির্ধারণ হয়েছে। রংপুর রাইডার্স পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস, চট্টগ্রাম রয়্যালসের মালিকানা পেয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিস। নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট এবং চ্যাম্পিয়ন স্পোর্টস পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি। নতুন যুক্ত নোয়াখালী এক্সপ্রেস ষষ্ঠ দল হিসেবে অংশ নেবে বিপিএলের ১২তম আসরে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিপিএলে নতুন দল নোয়াখালী

প্রকাশের সময় : ১১:৫২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫