Dhaka ১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার প্লট দুর্নীতির মামলায় রায় ঘোষণা ২৭ নভেম্বর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৪১:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / 73

রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে করা তিনটি দুর্নীতির মামলার রায় আগামী ২৭ নভেম্বর ঘোষণা করা হবে। রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এক আসামির যুক্তিতর্ক শেষে রায়ের দিন ধার্য করেন। অন্য আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে কোনো যুক্তিতর্ক উপস্থাপন হয়নি এবং তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি।

দুদকের পক্ষে প্রসিকিউটর খান মো. মাইনুল হাসান লিপন যুক্তিতর্কে শেখ হাসিনাসহ সব আসামির সর্বোচ্চ সাজা, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেন। মামলার একমাত্র গ্রেপ্তার থাকা আসামি রাজউকের সাবেক সদস্য খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়। তার আইনজীবী অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে খালাস চান।

দুদক গত জানুয়ারিতে পূর্বাচল আবাসন প্রকল্পে অযোগ্য ব্যক্তিদের ১০ কাঠা করে প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে ছয়টি মামলা করে। এসব মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ রাজউক ও বিভিন্ন মন্ত্রণালয়ের সাবেক–বর্তমান কর্মকর্তাদের আসামি করা হয়। অভিযোগে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে তারা প্লট বরাদ্দ নিয়েছিলেন।

গত ৩১ জুলাই বিশেষ জজ আদালত-৫ তিন মামলার অভিযোগ গঠন করেন এবং বাকি তিনটির অভিযোগ গঠন করেন বিশেষ জজ আদালত-৪। আগামী ২৭ নভেম্বর এসব মামলার রায় ঘোষণা করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাসিনার প্লট দুর্নীতির মামলায় রায় ঘোষণা ২৭ নভেম্বর

প্রকাশের সময় : ০৫:৪১:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫