Dhaka ১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুনের মামলা : শেখ হাসিনার পক্ষে লড়বেন জেড আই খান পান্না

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / 74

গুম-খুনের ঘটনায় করা মামলায় শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে প্রবীণ আইনজীবী জেআই খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছে। এখন থেকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে তিনি শেখ হাসিনার হয়ে মামলা লড়বেন।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই নিয়োগ দেন।

শেখ হাসিনার শাসনামলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
দুই মামলার একটির অভিযোগ গঠনের শুনানি ৩ ডিসেম্বর ও অন্যটির ৭ ডিসেম্বর।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না আগেও শেখ হাসিনার পক্ষে মামলা লড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।

সবশেষ গত আগস্টেও জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনজীবী হতে চেয়েছিলেন তিনি। তবে সেসময় তার আবেদন খারিজ করে দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আজ রবিবার (২৩ নভেম্বর) সকালে তিনি ট্রাইব্যুনালে আসেন এবং গুম-খুনের ঘটনায় করা মামলায় শেখ হাসিনার পক্ষে লড়ার ইচ্ছা প্রকাশ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গুম-খুনের মামলা : শেখ হাসিনার পক্ষে লড়বেন জেড আই খান পান্না

প্রকাশের সময় : ১২:৫৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫