রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রিয়ালের তরুণ প্রতিভাকে দলে টানতে চায় আর্জেন্টিনা, চিন্তায় স্পেন ‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউটর মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ব্রেন টিউমার ও ক্যানসারে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ অবস্থা জানালেন রোজিনা ঢাকার বাইরে বিনা খরচে ক্রিকেট শেখাবে বিসিবি! মুক্তির দিনেই ঢাকায় ‘জিটিএ ৬’ খেলার সুযোগ দিল গিগাবাইট ২৬/১১ স্মরণে মুম্বাইয়ে শাহরুখের আবেগঘন বক্তব্য নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ‘দার-ই-নিজাত’-এর জারিয়াব এবার বরফনীল শাড়িতে, দেখুন ১০ ছবি

সাকিবের রাজত্ব ভেঙে ২৫০ উইকেট তাইজুলের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / 98

টেস্ট ইতিহাসে বাংলাদেশের পদার্পণ খুব বেশি দিনের না। ২০০০ সালে ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে ক্রিকেটের মর্যাদার এই ফরম্যাটে যাত্রা শুরু করে বাংলাদেশ। সে থেকে টেস্টে টাইগারদের যাত্রা খুব একটা মসৃণ না হলেও ব্যাক্তিগতভাবে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন বেশ কয়েকজন খেলোয়াড়।

সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তাদের মধ্যে একজন।
এবার তাকে ছারিয়ে স্পিনার তাইজুল ইসলাম গড়েছেন দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ড।

আয়ারল্যান্ড টেস্টে সাকিবকে ছাড়িয়ে ২৫০ উইকেটের মাইলফলকে পৌঁছে গেছেন তাইজুল। এই শিকারের মিশনে মোট ২৫৩৯.২ ওভার বল করতে হয়েছে তাইজুলকে। খেলেছেন ৫৭টি ম্যাচ।

অপরদিকে ২৪৬ উইকেট শিকারে সাকিব ৭১ ম্যাচে বল করেছিলেন ২৬১২.৩ ওভার।

তালিকায় তৃতীয় স্থানে আছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ৫৬ ম্যাচে ২১৮৩ ওভার বল করে তুলে নিয়েছেন ২০৯টি উইকেট।

এরপর তালিকায় নাম আসে বাংলাদেশি কিংবদন্তি বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিকের।
মাত্র ৩৩ ম্যাচে ১৪৫৭.২ ওভার বল করে তিনি তুলে নিয়েছিলেন ১০০ উইকেট।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাকিবের রাজত্ব ভেঙে ২৫০ উইকেট তাইজুলের

প্রকাশের সময় : ১২:৫০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫