Dhaka ১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

মিরপুর টেস্টে মুশফিকের পর লিটনের সেঞ্চুরি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / 139

মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন মুশফিক। তাকে যোগ্য সঙ্গ দেওয়া লিটন কুমার দাসও এবার পেলেন সেঞ্চুরির দেখা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) মিরপুর শেরেবাংলায় মধ্যাহ্ন বিরতির কয়েক ওভার বাকি থাকতে ক্যারিয়ারের পঞ্চম টেস্ট শতকের দেখা পান লিটন। ইনিংসটি সাজিয়েছেন তিনি ৭ চার ও ২ ছক্কায়।

দ্বিতীয় দিন মুমিনুল হকের বিদায়ে ২০২ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। এরপরই ব্যাটিং করতে আসেন লিটন। দুই উইকেটকিপার ব্যাটার মিলে দিনের শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে যোগ করেন আরও ৯০ রান। দিনশেষে মুশফিক ৯৯ ও লিটন অপরাজিত ছিলেন ৪৭ রানে।

তৃতীয় দিনের শুরুতে মুশফিক সেঞ্চুরি আদায় করে ১০৬ রানে বিদায় নেন। অন্যদিকে অর্ধশতকের পর সেঞ্চুরির দেখা পেলেন লিটন। ১১৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ৩৮২। লিটন ১০২ ও মিরাজ অপরাজিত আছেন ২৬ রানে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মিরপুর টেস্টে মুশফিকের পর লিটনের সেঞ্চুরি

প্রকাশের সময় : ১১:৪৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫