Dhaka ০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

পরীমনির সঙ্গে তুলনা করায় ক্ষুব্ধ ডাকসু নেত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / 94

ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া পরীমনির সঙ্গে তুলনা করার ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য তিন আসামির বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধানমণ্ডির ৩২ নম্বরে ফের দুটি বুলডোজার আনা হয়।

রাফিয়া ওই জায়গায় উপস্থিত ছিলেন। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সরানোর সময় তিনি তর্কে জড়িয়ে পড়েন। এ সময় একজন তাকে বলেছিলেন, “পরীমনির মতো ভাইরাল হতে এসেছেন?”

এই মন্তব্যে রাফিয়া ক্ষুব্ধ হয়ে বারবার জানতে চাইলেন কে এটা বলেছে। তিনি পুলিশের দিকে এগিয়ে গিয়ে বলেছিলেন, “আপনাদের কেন মনে হয়েছে আমি পরীমনির মতো ভাইরাল হতে এসেছি?”

পরবর্তী সময়ে রাফিয়া নিজের ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়ানোর ইচ্ছা তাঁর নেই। তিনি বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের প্রতি আস্থা রাখি না। এনসিপির ওপর আশা ছিল, কিন্তু তা ধীরে ধীরে নিভে গেছে। ‘মন্দের ভালো’ বলে কোনো দলের সঙ্গে আমি যুক্ত হব না।”

ডাকসুর এই নেত্রী আরও জানান, “যতদিন মজলুমের ওপর লাঠিচার্জ চলবে, যতদিন স্বৈরাচারের প্রেতাত্মা আমাদের রাষ্ট্রযন্ত্রের ঘাড়ে সওয়ারি থাকবে, ততদিন আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াব। আমার কোনো রাজনৈতিক দল বা স্বার্থ নেই, শুধু অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামই আমার লক্ষ্য।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পরীমনির সঙ্গে তুলনা করায় ক্ষুব্ধ ডাকসু নেত্রী

প্রকাশের সময় : ০৮:৫০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫