Dhaka ০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এস আলমের বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ সংক্রান্ত আদেশ স্থগিত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / 148

এস আলম গ্রুপের কর্ণধার মো. সাইফুল আলম ওরফে এস আলমের বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মেমো স্থগিত করেছেন হাইকোর্ট। রোববার ১৬ নভেম্বর প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম আবদুল কাইয়ূম ও আইনজীবী আবদুল্লাহ আলম মামুন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান।

২০২০ সালের ১৯ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ জানায়, সাইপ্রাসের নাগরিকত্ব গ্রহণের কারণে এস আলমের নাগরিকত্ব ত্যাগের আবেদন মঞ্জুর করা হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করা হয়।

আইনজীবী এম আবদুল কাইয়ূম জানান, প্রতারণামূলক উদ্দেশ্যে এস আলম বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছিলেন, যাতে দেশের আর্থিক প্রতিষ্ঠানের বিপুল ঋণের দায় এড়াতে পারেন। তিনি আন্তর্জাতিক সালিশি আদালতে নিজেকে সিঙ্গাপুরের নাগরিক দাবি করলেও বিভিন্ন ঋণসংক্রান্ত নথিতে এখনও নিজেকে বাংলাদেশি বলে উল্লেখ করছেন।

হাইকোর্টের আদেশে নাগরিকত্ব ত্যাগের মেমো স্থগিত হওয়ায় এস আলম বাংলাদেশের নাগরিক হিসেবেই বহাল থাকছেন। পাশাপাশি আদালত রুল জারি করে জানতে চেয়েছেন—সিঙ্গাপুর থেকে তাকে ফিরিয়ে এনে বিচার ও ইসলামী ব্যাংকের এক হাজার কোটি টাকার বেশি পাওনা আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এস আলমের বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ সংক্রান্ত আদেশ স্থগিত

প্রকাশের সময় : ১০:৩০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫