Dhaka ০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

ঢাবির ৫ স্থাপনায় তালা ঝুলিয়ে ‘লকডাউন’ হুমকি ছাত্রলীগের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / 78

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ স্থাপনায় তালা ঝুলিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে এটি ঘটে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির প্রেক্ষাপটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তালা লাগানো হয় চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট এবং বিজ্ঞান ভবনের প্রধান ফটকে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি মাজহারুল কবির শয়ন ফেসবুকে এসব স্থাপনার তালাবদ্ধ ছবি পোস্ট করে লিখেছেন, “১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন। লকডাউন বিএসএল—চারুকলা অনুষদ, আইইআর, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেইট, বিজ্ঞান ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।”

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম আল আমিন আহমেদ একই ছবি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে লেখেন, “দেখে শান্তি পেলাম! ঢাকা বিশ্ববিদ্যালয়ে লকডাউন, বিএসল। ১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন। দেশের সকল স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতাবিরোধী অপশক্তির হাত থেকে মুক্ত করতে হবে। লকডাউন বিএসল, তালা লাগানো হয়েছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকালে আমরা তালাগুলো খুলে ফেলেছি। ক্যাম্পাসে নিরাপত্তা আরও জোরদার করার জন্য কাজ চলছে এবং সিকিউরিটি অফিসারকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার তদন্তের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে তার কথা হয়েছে। তবে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাবির ৫ স্থাপনায় তালা ঝুলিয়ে ‘লকডাউন’ হুমকি ছাত্রলীগের

প্রকাশের সময় : ১১:৫০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫