Dhaka ০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

রাবি শহীদ হবিবুর রহমান হল শিক্ষার্থীদের ফার্স্ট এইড বক্স উপহার হল শাখা ছাত্রদলের

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৩১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / 112

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হল আবাসিক শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফার্স্ট এইড বক্স সরবরাহ করেছে হল শাখা ছাত্রদল। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় শহীদ হবিবুর রহমান হলের গেটে দায়িত্বরত কর্মকর্তার নিকট ফার্স্ট এইড বক্সটি হস্তান্তর করা হয়।

ফার্স্ট এইড বক্সে রয়েছে প্যারাসিটামল, গ্যাসের ট্যাবলেট, ডায়রিয়ার ওষুধ, হেক্সিসল, গজ, ব্যান্ডেজ, তুলা ও ঝান্ডুবামসহ বিভিন্ন প্রাথমিক চিকিৎসা সামগ্রী। বর্তমানে বক্সটি হলে গেটে দায়িত্বরত কর্মচারীর কাছে সংরক্ষিত রয়েছে।

শহীদ হবিবুর রহমান হল ছাত্রদলের সভাপতি হাবিবুল বাশার প্রিন্স বলেন, হলের কোনো শিক্ষার্থী অসুস্থ হলে বা খেলাধুলা করতে গিয়ে আঘাত পেলে চিকিৎসার জন্য রাবি মেডিকেলে ছুটতে হয়। শিক্ষার্থীদের এই কষ্ট লাঘবের উদ্দেশ্যেই আমরা এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছি।

তিনি আরও জানান, আমরা নিয়মিতভাবে ওষুধ সরবরাহের মাধ্যমে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান হোসেন খান জানান, হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে গেলে শিক্ষার্থীদের মেডিকেল সেন্টারে, অনেক সময় স্টেশন বাজার বা বিনোদপুরের ফার্মেসি পর্যন্ত যেতে হয়। আবার খেলাধুলা করতে গিয়ে আহত হলে দৌড়াতে হয় রাবি মেডিকেল সেন্টার পর্যন্ত। শিক্ষার্থীদের এই কষ্ট কিছুটা হলেও লাঘব করতে আমরা এই মানবিক উদ্যোগটি নিয়েছি।

এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি নাহিদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিফাত হোসেন, সহ-সভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রানা ও মো. রাফি, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সম্পাদক ও হল সংসদের জিএস প্রার্থী জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নেয়ামত উল্লাহ আশরাফ তন্ময় এবং ছাত্রদল নেতা তানভীর হোসেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাবি শহীদ হবিবুর রহমান হল শিক্ষার্থীদের ফার্স্ট এইড বক্স উপহার হল শাখা ছাত্রদলের

প্রকাশের সময় : ০৮:৩১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫