বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বহুব্রীহি’ নাটকের মিস্ মিলি এখন কোথায়? কেমন কাটছে জীবন এমিলিয়ানোকে ফিরিয়ে একাদশে ৪-৫ পরিবর্তনের ঘোষণা আর্জেন্টিনা কোচের সাফ আয়োজনে তৃপ্তি, মাঠের খেলায় বাংলাদেশের প্রাপ্তি কী সালমান-শাবনূর জুটি কেন আজও দর্শকপ্রিয়? জাভির নেদারল্যান্ডসকে ৫ গোলে উড়িয়ে দিল ক্লপের জার্মানি হাতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন হাসান ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রিয়া যাচ্ছে বাংলাদেশ দল জন্মদিনে ‘লিম্বো’ সিনেমার প্রথম লুকে রাজ শেষ দিনে হারের শঙ্কা নিয়েই নামতে হবে বাংলাদেশকে নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন নিয়ন্ত্রণে ১৬ বিজিবির সাফল্য, জব্দ ১৩ কোটি টাকার মালামাল

মা হলেন ক্যাটরিনা, বাবা ভিকি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / 100

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মা হয়েছেন। ৪২ বছর বয়সে তিনি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। এই সুখবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম জানিয়েছেন তার স্বামী, অভিনেতা ভিকি কৌশল। ভিকি এক্সে পোস্টে লিখেছেন, “আমাদের খুশির কারণ ভূমিষ্ঠ হয়েছে,” সঙ্গে একটি হৃদয়ের ইমোজি দিয়েছেন। মুহূর্তের মধ্যে পোস্টটি ভাইরাল হয়ে নেটদুনিয়া শুভেচ্ছায় ভরে ওঠে।

ক্যাটরিনা ও ভিকি ২০২১ সালের ডিসেম্বর মাসে রাজস্থানের একটি প্রাসাদে গোপনীয়ভাবে বিয়ে করেছিলেন। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্যজীবন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ২০২৪ সালের শুরু থেকে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শুরু হয়। কারণ, দীর্ঘ সময় তিনি লন্ডনে মায়ের সঙ্গে ছিলেন এবং অভিনয় থেকেও বিরতি নিয়েছিলেন। মাঝে মাঝে তাকে ধর্মীয় তীর্থস্থানে বা বিজ্ঞাপনের শুটিংয়ে দেখা যেত।

চলতি বছরের সেপ্টেম্বরে নিজেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন ক্যাটরিনা। নিজের স্ফীত উদরের ছবি শেয়ার করে লিখেছিলেন, “আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। এত ভালোবাসা আর কৃতজ্ঞতায় আমাদের হৃদয় ভরে গেছে।”

এর কিছু সপ্তাহ পর ভিকিও এক সাক্ষাৎকারে বলেন, “অপেক্ষায় আছি সন্তানের। এটা আমাদের জীবনের আশীর্বাদস্বরূপ সময়। আমরা সত্যিই খুব উত্তেজিত।”

ক্যাটরিনা বহুবার জানিয়েছেন, তিনি সবসময়ই মা হতে চেয়েছেন। প্রায় এক দশক আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “পরিবার, স্বামী, সন্তান—এই বিষয়গুলো আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি সবসময় বিয়ের স্বপ্ন দেখি, সংসার করতে চাই, সন্তান নিয়ে সুখে থাকতে চাই।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মা হলেন ক্যাটরিনা, বাবা ভিকি

প্রকাশের সময় : ০১:৩৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫