বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বহুব্রীহি’ নাটকের মিস্ মিলি এখন কোথায়? কেমন কাটছে জীবন এমিলিয়ানোকে ফিরিয়ে একাদশে ৪-৫ পরিবর্তনের ঘোষণা আর্জেন্টিনা কোচের সাফ আয়োজনে তৃপ্তি, মাঠের খেলায় বাংলাদেশের প্রাপ্তি কী সালমান-শাবনূর জুটি কেন আজও দর্শকপ্রিয়? জাভির নেদারল্যান্ডসকে ৫ গোলে উড়িয়ে দিল ক্লপের জার্মানি হাতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন হাসান ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রিয়া যাচ্ছে বাংলাদেশ দল জন্মদিনে ‘লিম্বো’ সিনেমার প্রথম লুকে রাজ শেষ দিনে হারের শঙ্কা নিয়েই নামতে হবে বাংলাদেশকে নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন নিয়ন্ত্রণে ১৬ বিজিবির সাফল্য, জব্দ ১৩ কোটি টাকার মালামাল

এবারও বিপিএলে থাকছে শাকিব খানের দল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / 124

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান মানেই চমক। পর্দার পাশাপাশি মাঠেও তার রয়েছে ব্যতিক্রমী উপস্থিতি। রুপালি জগতের আলো-ঝলমলে ক্যামেরা থেকে এবার ফের আলোচনায় আসলেন ক্রিকেট অঙ্গন নিয়ে। শোনা যাচ্ছে, দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দলের মালিকানা নিয়েছেন এই সুপারস্টার।

গেল আসরে ঢাকা ক্যাপিটালসের মালিক হয়ে শাকিব খান তৈরি করেছিলেন নতুন এক অধ্যায়—যেখানে ক্রিকেট আর সিনেমার অনুরাগীরা একসঙ্গে মেতেছিলেন উচ্ছ্বাসে। যদিও প্রথমবার দলটি শিরোপা জিততে পারেনি, তবে মাঠে শাকিবের উপস্থিতি পুরো টুর্নামেন্টে বাড়তি তারকার ঔজ্জ্বল্য ছড়িয়েছিল।

এবার আরও বড় প্রত্যাবর্তন। জানা গেছে, আসন্ন বিপিএলের ১২তম আসরে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে ‘চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)’, যার মালিকানার সঙ্গেই যুক্ত রয়েছেন শাকিব খান। বিসিবির সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছরের জন্য ঢাকার এই জনপ্রিয় দলটির মালিকানা থাকবে তার হাতেই।

শাকিবের ভাষায়, এবার দল হবে আরও “শক্তিশালী, আগ্রাসী ও জয়ের জন্য প্রস্তুত।” অর্থাৎ মাঠে নামছে এক নতুন ঢাকার রূপ, আর নেতৃত্বে রয়েছেন ঢাকাই ছবির ‘কিং খান’ নিজে।

আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর। এবারও ক্রিকেট আর সিনেমা—দুই জগতের মেলবন্ধনে শাকিব খানের নতুন অধ্যায় দেখার অপেক্ষায় ভক্তরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এবারও বিপিএলে থাকছে শাকিব খানের দল

প্রকাশের সময় : ০৯:৫৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫