Dhaka ০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

অনুমতি ছাড়া অধ্যক্ষকে স্মারকলিপি, কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই কর্মীকে কারণ দর্শানোর নোটিশ

কবি নজরুল কলেজ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / 99

ছাত্রদলের অনুমতি না নিয়ে অধ্যক্ষকে কলেজ মাঠে ঘাস লাগানো, ড্রেন নির্মাণ এবং ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির জন্য স্মারকলিপি প্রদান করায় কলেজ শাখা ছাত্রদলের দুই আহবায়ক সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল।

বুধবার ( ৫ নভেম্বর ) সকালে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ( দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক ) মোঃ জামাল খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে কলেজ শাখা ছাত্রদলের দুই আহবায়ক সদস্য মোঃ লিমন ও তৌহিদুল ইসলামকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না , আগামী ৪৮ ঘন্টার মধ্যে ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের উপস্থিতিতে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত সোমবার ( ৩ নভেম্বর ) কলেজ মাঠে ঘাস লাগানো, ড্রেন নির্মাণ এবং ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির জন্য কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি দিয়েছিলেন কলেজ শাখা ছাত্রদলের দুই আহবায়ক সদস্য মোঃ লিমন ও তৌহিদুল ইসলাম।

নোটিশপ্রাপ্ত ছাত্রদলের আহ্বায়ক সদস্য মো. লিমন বলেন, ক্যাম্পাসে আমাদের সেভাবে কোনো দিকনির্দেশনা দেওয়া হয়নি। এক বছর হলো ক্যাম্পাসে আছি, তবে এর আগে এমন কোনো কার্যক্রম করিনি। তবে এ বিষয়ে আহ্বায়ক ও সদস্য সচিবকে অবগত করা উচিত ছিল। এটি আমাদের একটি অনাকাঙ্ক্ষিত ভুল।

কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক (দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক) জামাল খান বলেন, প্রতিটা সংগঠনের কিছু নিয়ম থাকে। সংগঠনের কারো সঙ্গে পরামর্শ না করেই তারা স্মারকলিপি দিয়েছে। আজকে তারা দিয়েছে কালকে যদি এমন কিছু অন্য কেউ করে যেটি খারাপ কাজ, যা নিয়ে সমালোচনা হবে। এ জন্যই তাদেরকে সতর্ক করা হয়েছে, যে কাজেই করুক সংগঠনের নীতি নির্ধারকদের সাথে পরামর্শ করে করলে সমস্যা নেই।

কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম গণমাধ্যমকে জানান, প্রত্যেকটা সংগঠনেরই একটি সাংগঠনিক নিয়ম রয়েছে। তারা যে কাজটি করেছে, সেটিকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু সেটা যদি সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য করতো তাহলে আরও সুন্দর হতো। সংগঠনের দায়িত্বশীল কারও সঙ্গে পরামর্শ না করেই তারা কাজটি করেছে, সেজন্য তাদেরকে সতর্ক করা হয়েছে, যাতে ভবিষ্যতে তারা যেকোনো কাজ করার আগে দায়িত্বশীলদের সঙ্গে পরামর্শ করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অনুমতি ছাড়া অধ্যক্ষকে স্মারকলিপি, কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই কর্মীকে কারণ দর্শানোর নোটিশ

প্রকাশের সময় : ০৬:০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫