Dhaka ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

রাবি দর্শন বিভাগের নতুন সভাপতি ড. আরিফুল ইসলাম

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:৪৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / 94

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দর্শন বিভাগের নতুন সভাপতি হয়েছেন অধ্যাপক আরিফুল ইসলাম। শনিবার বিভাগের বিদায়ী সভাপতি অধ্যাপক নিলুফার আহমেদ এ দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব গ্রহণকালে ড. আরিফুল ইসলাম বলেন, অর্পিত দায়িত্ব সাম্য, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে পালনের চেষ্টা করবো। সকলের সহযোগিতায় বিভাগের যেকোন সংকট ও সংস্কার নিরসনের কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

ড. ইসলাম বিভাগের ২৪তম সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন৷ তিনি ২০০৪ সালে প্রভাষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে যোগদান করেন। ২০০৭ সালে সহকারী অধ্যাপক, ২০১৩ সাল সহযোগী অধ্যাপক, ২০১৮ সালের অধ্যাপক পদে উন্নীত হন। অধ্যাপনাকালে তার দুই ডজনের বেশি গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। তত্ত্বাবধানে ইতিমধ্যে অনেক শিক্ষার্থী এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানেও তিনি একাধিক এমফিল ও পিএইচডি গবেষকের তত্ত্বাবধান করছেন। এছাড়াও তিনি বিএনপিপন্থি সংগঠন জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে প্রাধ্যক্ষ হিসেব দায়িত্ব পালন করছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাবি দর্শন বিভাগের নতুন সভাপতি ড. আরিফুল ইসলাম

প্রকাশের সময় : ০৯:৪৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫