আবারও টেস্টে বাংলাদেশের অধিনায়ক শান্ত!
- প্রকাশের সময় : ১০:৫৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / 84
শ্রীলঙ্কার বিপক্ষে গত জুনে বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজের পর অধিনায়কত্ব ছেড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর দীর্ঘ বিরতির পর আবারও টেস্ট দলের নেতৃত্বে ফিরছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ এক পরিচালক জানিয়েছেন, শান্ত আবারও টেস্ট দলের অধিনায়ক হচ্ছেন। প্রথমে দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করলেও পরে বোর্ডের এক সাবেক ক্রিকেটার, যিনি বর্তমানে পরিচালক, তাকে রাজি করাতে সক্ষম হন।
শান্ত নেতৃত্ব ছাড়ার পর থেকেই নতুন টেস্ট অধিনায়ক নিয়ে নানা জল্পনা শুরু হয়। মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের নাম আলোচনায় এলেও শেষ পর্যন্ত আবারও শান্তর হাতেই উঠছে নেতৃত্ব। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণাটিই বাকি।
বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ থেকে শান্তকে রাজি করানোর চেষ্টা ব্যর্থ হলে নতুন পরিচালক সরাসরি দায়িত্ব নেন। কয়েকদিনের প্রচেষ্টায় শান্ত সম্মতি দেন অধিনায়কত্ব নিতে। যদিও কতদিনের জন্য তিনি এই দায়িত্বে থাকবেন, তা এখনও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, এবার তিনি দীর্ঘ মেয়াদে টেস্ট দলের নেতৃত্ব পাবেন।























