Dhaka ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

পবিপ্রবি ডিবেটিং ক্লাবের নেতৃত্বে শাহরিয়ার মেরাজ-সিরাতুন্নবী

পবিপ্রবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ১০:১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / 103

‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ডিবেটিং ক্লাবের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোঃ শাহরিয়ার হোসাইন মেরাজ এবং মোঃ‌ সিরাতুন্নবী।
‎
‎বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ক্লাবের প্রধান নির্বাহী জয় দে এবং অতিরিক্ত প্রধান নির্বাহী আল জাবের ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত এই আংশিক কমিটি ক্লাবের নিয়মিত কার্যক্রম পরিচালনা ও সদস্যদের মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করবে। আগামী তিন মাসের মধ্যে বিভিন্ন লেভেলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়।
‎
‎কমিটির অন্যান্য পদে রয়েছেন, ডিবেট ডেভেলপমেন্ট অফিসার মোঃ শাহরিয়ার ইসলাম রাফি ও সুমাইয়া আমিন, প্রেস ও মিডিয়া অফিসার মোঃ ছফিউল্লাহ্ তালুকদার, লজিস্টিকস ও অর্থ বিষয়ক কর্মকর্তা শাহদাত হোসাইন, সহযোগী সদস্য মোঃ সাইমুন হাসান, সোয়েব ফেরদৌস, মাসুদা আক্তার রিফা ও আহমেদ সাফওয়াত চৌধুরী

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোঃ শাহরিয়ার হোসাইন মেরাজ জানান,”আমি গর্বিত যে পবিপ্রবি ডিবেটিং ক্লাব এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি। আমার বিশ্বাস বিতর্ক কেবল প্রতিযোগিতা নয় এটি চিন্তা, যুক্তি ও শ্রদ্ধাশীল মতবিনিময়ের এক মহৎ অনুশীলন।
‎আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই যারা যুক্তির আলোয় সত্য খুঁজবে, দায়িত্ব নিয়ে মত প্রকাশ করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দিবে।”
‎
‎বিজ্ঞপ্তিতে ক্লাবের সকল সদস্যকে দায়িত্ববোধ, ঐক্য ও নিষ্ঠার সঙ্গে ক্লাবের উন্নয়ন ও কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পবিপ্রবি ডিবেটিং ক্লাবের নেতৃত্বে শাহরিয়ার মেরাজ-সিরাতুন্নবী

প্রকাশের সময় : ১০:১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫