Dhaka ০৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

রাবিতে নির্মিত হবে নতুন ৬ হল, সাড়ে তিন হাজার কোটি টাকার প্রকল্পে অনুমোদন

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:১৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / 114

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘উচ্চতর গবেষণা ও উন্নয়ন’ শীর্ষক প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদন করেছে সিন্ডিকেট। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৫৪৩ তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনসহ প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া সম্পন্ন হলে ২০২৬-২০২৭ অর্থবছর থেকে পরবর্তী তিন বছরের মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।প্রস্তাবিত প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে ছাত্রদের জন্য ৩টি ও ছাত্রীদের জন্য ৩টি নতুন হল নির্মাণ এবং শেরে বাংলা ফজলুল হক হল পুনঃনির্মাণের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি চিকিৎসা কেন্দ্র, বরেন্দ্র গবেষণা জাদুঘর, জুবেরী হাউসসহ কয়েকটি একাডেমিক ও প্রশাসনিক ভবন পুনঃনির্মাণের প্রস্তাব রয়েছে।

এ ছাড়াও আধুনিক শিক্ষা-গবেষণার সুবিধা বৃদ্ধিতে ইনোভেশন হাব নির্মাণ, ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়ক নির্মাণ ও সংস্কারের উদ্যোগও প্রস্তাবে অন্তর্ভুক্ত রয়েছে।উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে অতিরিক্ত সাত হাজারেরও বেশি শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে উচ্চতর গবেষণাগারের আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহের মাধ্যমে গবেষণা কার্যক্রমে বড় ধরনের অগ্রগতি হবে বলে জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাবিতে নির্মিত হবে নতুন ৬ হল, সাড়ে তিন হাজার কোটি টাকার প্রকল্পে অনুমোদন

প্রকাশের সময় : ০৯:১৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫