বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি কক্সবাজারে বাসচাপায় ৫ অটোযাত্রী নিহত নজরুল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাশ্চাত্য নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ মঞ্চায়ন প্রতিবাদের মুখে জাবি অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির মরক্কো নয়, আফকন শিরোপা পেল সেনেগাল মৃত্যুর কিছুদিন আগে গানে গানে বলেছেন, ‘দ্য শো মাস্ট গো অন’ ধামরাইয়ে নিজ গ্রামে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১৪ কর্মকর্তাকে বদলি-পদায়ন

পবিপ্রবিতে নবনির্মিত বাস-শেড উদ্বোধনের আগেই ফাটল, কাজের মান নিয়ে প্রশ্ন

পবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:২২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / 116

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে সদ্য নির্মিত বাস-শেডের সামনের একটি স্ল্যাব উদ্বোধনের আগেই ভেঙে পরেছে। স্ল্যাব ভেঙে গর্তের সৃষ্টি হওয়ায় নির্মাণের মান ও স্বচ্ছতা নিয়ে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, টিনের ছাউনিযুক্ত এই বাস-শেড নির্মাণে প্রায় ১৪ লক্ষ টাকা বরাদ্দ ছিল। তবে উদ্বোধনের আগেই স্ল্যাব ভেঙে পড়ায় প্রকল্পের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাস্থলে ছড়িয়ে থাকা দুর্বল কংক্রিট, খোয়া ও মরিচা ধরা রডের টুকরাগুলো নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলেন, “নতুন স্থাপনার এমন পরিণতি উদ্বেগজনক। এটি ভবিষ্যতে অন্যান্য নির্মাণ প্রকল্পের মান নিয়েও সন্দেহ সৃষ্টি করছে।”

ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্ল্যাব পুনর্নির্মাণের কাজ শুরু করেছে। এ বিষয়ে ঠিকাদার আব্দুল হালিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “সাধারণত নির্মাণকাজ শেষ হওয়ার পর ২৭ দিন পর্যন্ত ব্যবহার না করার নির্দেশনা থাকে। কিন্তু ভারী মালামালবাহী ট্রাক চলাচলের কারণে স্ল্যাবের এক পাশে ক্ষতি হয়েছে।”

নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, “শুরুর দিকে কিছু পুরাতন ইট ব্যবহার করা হয়েছিল। তবে অভিযোগ পাওয়ার পর তা বন্ধ করা হয়েছে।”

এ বিষয়ে মনিটরিং কমিটির আহবায়ক অধ্যাপক ড. আহসানুর রেজা বলেন,”নিম্ন মানের ইট ব্যবহার করার কথা জানার সাথে সাথেই আমরা দ্রুত ব্যবস্থা নেই, আমরা কাজ বন্ধ করে দেই।”

স্ল্যাব ভেঙে যাওয়ার প্রশ্নে তিনি বলেন,”খুব দ্রুত আমরা এটা ঠিক করার ব্যবস্থা করবো।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পবিপ্রবিতে নবনির্মিত বাস-শেড উদ্বোধনের আগেই ফাটল, কাজের মান নিয়ে প্রশ্ন

প্রকাশের সময় : ০১:২২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫