Dhaka ০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে একদিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৩

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:২৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / 116

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) বরিশাল বিভাগে ১৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১২১ জন, ঢাকা বিভাগের বাইরে ২৮২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৬৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৪ জন, খুলনায় ৬৫ জন, ময়মনসিংহে ৫৬ জন, রাজশাহীতে ৫৬ জন, রংপুরে ৫০ জন এবং সিলেটে ৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে সারাদেশে ১ হাজার ৫১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৬৫ হাজার ৪৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২৬৩ জনের।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডেঙ্গুতে একদিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৩

প্রকাশের সময় : ০৭:২৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫