Dhaka ০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত

উড়ন্ত হেডসহ জোড়া গোলে মায়ামিকে জেতালেন মেসি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / 94

পেশাদার ফুটবল ক্যারিয়ারে অসংখ্য রেকর্ডের মালিক লিওনেল মেসি। তবে হেডে করা গোল তার খুব বেশি নেই। অথচ একসময় বার্সেলোনার হয়ে করা একটি হেড তার প্রিয় গোল হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। সেই দৃশ্য যেন আবারও ফিরে এলো ইন্টার মায়ামির জার্সিতে। উড়ন্ত হেডসহ জোড়া গোল করে মায়ামিকে ৩-১ ব্যবধানে জয় উপহার দিলেন আর্জেন্টাইন মহাতারকা।

মাত্র একদিন আগেই ইন্টার মায়ামির সঙ্গে নতুন করে তিন বছরের চুক্তি করেন মেসি। তার আগেই এমএলএসের নিয়মিত মৌসুমে সর্বোচ্চ ২৯ গোল করে গোল্ডেন বুট জয় নিশ্চিত হয়েছিল তার। এমএলএস কমিশনার ডন গারবার ম্যাচের আগে আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি তার হাতে তুলে দেন। এরপরই শুরু হয় গোল উৎসব—প্রথমে উড়ন্ত হেডে গোল, এরপর ইনজুরি সময়ে আলতো ছোঁয়ায় জালে দ্বিতীয়টি।

ম্যাচের প্রথমার্ধেই মায়ামি এগিয়ে যায় ১-০ গোলে। ১৯ মিনিটে লুইস সুয়ারেজের ক্রসে বক্সের মাঝখান থেকে মেসির উড়ন্ত হেডে গোল আসে। বিরতির পর ৬২ মিনিটে ইয়ান ফ্রে’র বাড়ানো ক্রসে তাদেও আলেন্দে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

ইনজুরি সময়ে (৯৬ মিনিটে) গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বল ফাঁকা জালে পাঠিয়ে মেসি নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন। যদিও যোগ করা সময়ের শেষ মুহূর্তে হানি মুখতারের গোলে ব্যবধান কমায় ন্যাশভিলে, কিন্তু জয় পায়নি তারা।

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ৫৩ শতাংশ বল দখলে রেখে ১২টি শট নেয় মায়ামি, যার ৬টি ছিল লক্ষ্যে। ন্যাশভিলে শট নেয় ৬টি, তার মধ্যে ৩টি ছিল অন টার্গেট।

সপ্তাহখানেকের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ন্যাশভিলেকে হারাল মায়ামি। এর আগে লিগপর্বের শেষ ম্যাচে মেসির হ্যাটট্রিকে ৫-২ ব্যবধানে জয় পেয়েছিল দলটি। এবারের জয় মায়ামিকে প্লে-অফের ‘বেস্ট অব থ্রি’ রাউন্ডে এগিয়ে দিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

উড়ন্ত হেডসহ জোড়া গোলে মায়ামিকে জেতালেন মেসি

প্রকাশের সময় : ১০:৪৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫