Dhaka ০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১৫ সেনা কর্মকর্তার নিরাপত্তায় ৩৫ কারারক্ষী নিয়োজিত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / 106

হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পৃথক তিন মামলায় তাদের ঢাকার সেনানিবাস এলাকায় স্থাপিত সাব-জেলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনাসদস্যদের যেভাবে আনা হয়েছে, তা অত্যন্ত প্রশংসার দাবিদার।”

তিনি আরও জানান, সাব-জেলে রাখার সিদ্ধান্ত সম্পূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয়।

আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন বলেন, “আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ১৫ জন আদালতে আত্মসমর্পণ করেছেন। আমরা তিনটি আবেদন করেছি। এর মধ্যে জামিন আবেদন ২০ নভেম্বর শুনানি হবে।”

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আদালত তাদের কাস্টডিতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ফলে তারা কারা কর্তৃপক্ষের অধীনে থাকবেন। কোথায় রাখা হবে, তা নির্ধারণ করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আসামিদের সেনানিবাসের একটি সাব-জেলে রাখা হবে, যা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের অধীনে পরিচালিত হবে। সেখানে আজকের জন্য ৩৫ জন কারারক্ষী নিয়োজিত করা হয়েছে।

সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল ফরহাদ ইসলাম বলেন, “আমরা বন্দির সংখ্যা হিসেবে কারারক্ষী নিয়োজিত করি। আজ ৩৫ জন রাখা হয়েছে, প্রয়োজনে পরে তা বাড়ানো বা কমানো হতে পারে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১৫ সেনা কর্মকর্তার নিরাপত্তায় ৩৫ কারারক্ষী নিয়োজিত

প্রকাশের সময় : ০২:০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫