টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- প্রকাশের সময় : ০১:৩০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / 85
দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু নিজেদের ভুল ও সিদ্ধান্তগত ব্যর্থতায় সেই সুযোগ হাতছাড়া করে মেহেদী হাসান মিরাজের দল। উল্টো সুপার ওভারের রোমাঞ্চে সমতায় ফেরে ওয়েস্ট ইন্ডিজ। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি এখন পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে।
আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে বাংলাদেশের। পাশাপাশি আগামী বিশ্বকাপে সরাসরি খেলার পথে এগিয়ে যাবে জয়ী দলটি।
এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সিরিজের শেষ ম্যাচে কোনো পরিবর্তন আনেনি দুই দলই। অর্থাৎ আগের ম্যাচের মতো এবারও স্পিন নির্ভর লড়াইয়ের ইঙ্গিত মিলেছে।
বাংলাদেশ একাদশ:
সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
ব্রেন্ডন কিং, অ্যালিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফানে রাদারফোর্ড, অ্যাকিম অগাস্টে, রস্টোন চেজ, জাস্টিন গ্রিভস, গুদাকেশ মোতি, খ্যারি পিয়েরে, আকিল হোসেইন।


























