Dhaka ০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন হাইকোর্টে স্থগিত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / 98

সরকারি কর্মকর্তাদের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি পদে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত করেছেন হাইকোর্ট।

বুধবার (২২ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো: আসিফ হাসান রিটের শুনানি শেষে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করেন।

সেইসাথে সভাপতি পদে সরকারি কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত বিধি দু’ মাসের জন্য স্থগিত করেন আদালত।

গত আগস্টে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবীধানমালা-২০২৪ সংশোধন করে ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির সভাপতি পদে শুধু সরকারি কর্মকর্তাদের জন্য সংরক্ষণ করে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তবর্তী সরকার।

সংশোধনের আলোকে আগামী ৩১ নভেম্বরের মধ্যে নতুনভাবে কমিটি করার নির্দেশ দেয়া হয়েছিল, যা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন হাইকোর্টে স্থগিত

প্রকাশের সময় : ০৭:০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫