Dhaka ০৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

আজ থেকে ইবতেদায়ি ৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষার আবেদন শুরু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / 115

২০২৫ সালের ইবতেদায়ি (৫ম শ্রেণি) বৃত্তি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হচ্ছে আগামী মঙ্গলবার, ২২ অক্টোবর থেকে।

ফরম পূরণ চলবে ২৯ অক্টোবর পর্যন্ত, তবে বোর্ড ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৮ অক্টোবর নির্ধারণ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (বিএমইবি)।

বোর্ড জানায়, ফি জমা দেওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের শিক্ষার্থীদের তথ্য অনলাইনে আপলোড করার সুযোগ পাবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়, যা দেশের সব মাদরাসা প্রধানের কাছে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—ইবতেদায়ি পঞ্চম শ্রেণি বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফরম পূরণের কাজ নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে সম্পন্ন করতে হবে।

ফরম পূরণের জন্য বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.ebmeb.gov.bd) প্রবেশ করতে হবে।

এরপর প্রতিষ্ঠানের EIIN/Code ও Password ব্যবহার করে লগইন করতে হবে। লগইন করার পর ‘Payment’ অপশনে গিয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা এন্ট্রি দিয়ে সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বোর্ড ফি পরিশোধ করতে হবে।

বোর্ড অনুমোদিত স্বতন্ত্র ইবতেদায়ি, সংযুক্ত ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় ৫ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।

প্রত্যেক পরীক্ষার্থীর জন্য বোর্ডে ৪০০ টাকা ফি অনলাইনে জমা দিতে হবে। এ ছাড়া, প্রত্যেক পরীক্ষার্থীর ২০০ টাকা কেন্দ্র ফি সংশ্লিষ্ট মাদরাসায় জমা দিতে হবে।

সব পরীক্ষার্থীর কেন্দ্র ফি মাদরাসা প্রধানকে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবের অনুকূলে জমা দিতে হবে।

যেসব মাদরাসার EIIN বা পাসওয়ার্ড নেই, কিন্তু কোড নম্বর আছে, তারা ‘New Password’ অপশনে ক্লিক করে মাদরাসার কোড ও প্রতিষ্ঠানের প্রধানের নিবন্ধিত মোবাইল নম্বর দিতে পারবেন।

এরপর OTP বাটনে ক্লিক করলে একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড (OTP) পাওয়া যাবে। ওই OTP ব্যবহার করে নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে ওই কোড নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করা যাবে।

বোর্ড ফি জমা দেওয়ার পর শিক্ষার্থীদের তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন চালু হবে। সব শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দেওয়ার পর তালিকা প্রিন্ট করে যাচাই করতে হবে।

যদি কোনো ভুল থাকে, তাহলে Edit অপশনে ক্লিক করে তা সংশোধন করা যাবে।

সব তথ্য যাচাই শেষে ‘Final Submit’ বাটনে ক্লিক করলেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফরম পূরণ প্রক্রিয়া সম্পন্ন হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনলাইনে শিক্ষার্থীর তথ্য এন্ট্রির সময় ভর্তি রেজিস্টার ও জন্মসনদ অবশ্যই অনুসরণ করতে হবে।

শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম ও জন্মনিবন্ধন নম্বর জন্মসনদের সঙ্গে মিলিয়ে সঠিকভাবে ইনপুট দিতে হবে।

ইবতেদায়ি বৃত্তি পরীক্ষার ফরম পূরণ সম্পূর্ণ অনলাইনে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই এটি শেষ করতে হবে। ভুল তথ্য বা সময়সীমা অমান্য করলে আবেদন বাতিল হতে পারে।

মাদরাসাগুলোকে সময়মতো ফি জমা ও শিক্ষার্থীর তথ্য আপলোড করতে বোর্ডের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আজ থেকে ইবতেদায়ি ৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষার আবেদন শুরু

প্রকাশের সময় : ১০:৪৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫