Dhaka ০৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে ছাত্রশিবিরের ফ্রি কুরআন বিতরণ

পবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / 96

‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে “উন্মুক্ত কুরআন বিতরণ” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎
‎মঙ্গলবার(২১ অক্টোবর) পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে বিজয় ২৪ চত্বরে বিকাল ৫ ঘটিকায় সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়েছে ।
‎
‎শিক্ষার্থীদের হাতে পবিত্র আল-কুরআনের অনুলিপি তুলে দিয়ে আয়োজকরা ইসলামী জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরেন। পুরো কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করা হয়৷
‎
পবিপ্রবি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ জান্নাতীন নাঈম জীবন বলেন,“কুরআন মানবজাতির জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত। কুরআনের আলো সর্বত্র ছড়িয়ে দিতে আজকের এই আয়োজন। আমরা চাই, কুরআনের জ্ঞানে গড়ে উঠুক বিবেকসম্পন্ন ও মানবিকতাবোধসম্পন্ন এক নতুন বাংলাদেশ।”
‎
‎২০২৩-২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, “এই উদ্যোগ আমাদের ধর্মীয় অনুপ্রেরণা ও নৈতিক মূল্যবোধকে আরও গভীর করেছে। বিশ্ববিদ্যালয় জীবনে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।”
‎
‎আয়োজকরা জানান, কুরআনের আলো ও জ্ঞান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে ছাত্রশিবিরের ফ্রি কুরআন বিতরণ

প্রকাশের সময় : ১০:১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫