Dhaka ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেফতার ১৩১

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৪১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / 90

রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ১৩১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মোট ১৩১ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ৬ নেতাকর্মীর পরিচয় মিলেছে। তারা হলেন-কক্সবাজার জেলার ডুলহাজারা ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি এখলাস মিয়া (২৮), খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার ছাত্রলীগের সভাপতি মো. জিয়াউর রহমান (৩৬), আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও রাজধানীতে দলীয় মিছিল-সমাবেশে অংশগ্রহণকারী সাইফুল ইসলাম (৪০), মাদারীপুর সদর উপজেলার যুবলীগের সাবেক আহ্বায়ক জুয়েল আহাম্মেদ রনি (৩৯), আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী মো. রিয়াজ উদ্দিন (৪৯) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আক্তার হোসেন (৪৭)।

তাদের গ্রেফতারের বিষয়ে তালেবুর রহমান জানান, সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর উত্তরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম এখলাস মিয়া ও পোস্তাগোলা এলাকা থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করে।

মঙ্গলবার সকালে আদাবর এলাকা থেকে ডিবি-গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম মো. জিয়াউর রহমানকে গ্রেফতার করে। ভোরে গুলিস্তানের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে জুয়েল, রনি, রিয়াজ ও আক্তারকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেফতার ১৩১

প্রকাশের সময় : ০৫:৪১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫