Dhaka ০৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

৩ দফা দাবিতে রাবি চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ কমপ্লিট শাটডাউন ঘোষণা

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / 83

বৈষম্যমূলক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করাসহ তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন বিভাগটির শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে বিভাগের অফিস কক্ষে তালা দিয়ে বিভাগের সামনেই বিক্ষোভ সমাবেশ করে এই কর্মসূচি পালন শুরু করেন তাঁরা।

তাদের অন্য দুইটি দাবি হলো- ইন্টার্নশিপ ভাতা চালু করা এবং বিসিএস পরীক্ষায় চিকিৎসা মনোবিজ্ঞানের টেকনিক্যাল ক্যাডার সংযোজন করা।

সুমন আলী নামে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, আমাদের ডিপার্টমেন্টের বয়স ১০ বছর। কিন্তু ১০ বছরের ডিপার্টমেন্টে কোনো উন্নয়ন হয়নি এবং ক্লাস রুমের যথেষ্ট ঘাটতি রয়েছে। ক্লিনিকাল সাইকোলজিতে ইন্টার্নশীপের সুবিধা আছে, এই সুবিধাতে ঢাকাতে (ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ) ইন্টার্নশিপ করা লাগে কিন্তু ১০ বছরেও এই ইন্টার্নশিপ এর ভাতা চালু হয়নি। আমরা চাই এই ভাতা চালু করা হোক। এ বিষয়ে ডিপার্টমেন্টের চেয়ারম্যানের সাথে কথা বললে তিনি আমাদের বার বার আশ্বস্ত করেন। কিন্তু কোন কাজ হয়নি।

জান্নাত জামান আরেক শিক্ষার্থী বলেন, ক্লিনিক্যাল সাইকোলজিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করা যে শিক্ষার্থীরা আছে, তারাই শুধু শিক্ষক নিয়োগে আবেদন করতে পারবে। কিন্তু মনোবিজ্ঞান বিভাগের একজন শিক্ষক আমাদের বিভাগের চেয়ারম্যান হওয়ার পর থেকে মনোবিজ্ঞানের শিক্ষার্থীরা এখানে শিক্ষক পদে অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছে।

তিনি আরও বলেন, ক্লিনিক্যাল সাইকোলজি একটা অ্যাপ্লইড ব্রাঞ্চ। এখানে আমরা অনার্সে তিন মাস এবং মাস্টার্সে ছয় মাস ইন্টার্নশিপ করে অভিজ্ঞতা নিয়ে আসি। এখানে কেন মনোবিজ্ঞানের একজন শিক্ষার্থী শিক্ষক হিসেবে নিয়োগ পাবে? যেখানে আমরা মনোবিজ্ঞানে এপ্লাই করার সুযোগই পাই না। আমরা ডিপার্টমেন্টের তালা লাগিয়েছি ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছি আমাদের দাবিগুলো যদি না মানা হয়, তাহলে আমরা অন্য কোনো ব্যবস্থা নিব।

বিক্ষোভ সমাবেশে বিভাগটির বিভিন্ন শিক্ষাবর্ষের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৩ দফা দাবিতে রাবি চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ কমপ্লিট শাটডাউন ঘোষণা

প্রকাশের সময় : ০৫:০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫