Dhaka ০৭:১০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান কালুখালীর হাঁড়ীভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ দমন করা হবে: ডিবিপ্রধান ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি জাবিতে জঙ্গল থেকে ভোররাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক উন্নত জাতি গড়তে শিক্ষাব্যবস্থায় অবহেলা করা যাবে না: মঈন খান স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্টের রায় দেশকে অস্থির করার জন্য ‘পতিত দোসররা’ নানাভাবে কাজ করছে: রিজভী ঘাটে বাঁধা ছিলো আমার মন

পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে ‘জুলাই সনদ’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০১:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / 83

সরকার পাঠ্যবইয়ে বহুল আলোচিত ‘জুলাই সনদ’ অন্তর্ভুক্ত করার চিন্তা-ভাবনা করছে। আগামী বছরের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে এটি যুক্ত করার প্রাথমিক পরিকল্পনা থাকলেও সময় স্বল্পতার কারণে তা সম্ভব হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে ২০২৭ সালের পাঠ্যবইয়ে সনদের পূর্ণাঙ্গ বা সংক্ষেপিত অংশ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছরের (২০২৬) বইয়ে জুলাই অভ্যুত্থান সংক্রান্ত অধ্যায়ে একটি প্যারাগ্রাফ যুক্ত করা যায় কি না, তা নিয়েও ভাবনা-চিন্তা চলছে।

রোববার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে পাঠ্যপুস্তক সংক্রান্ত বিষয়টি আলোচনা করা হয়। সভায় জানানো হয়, জুলাই সনদ এখনো বাস্তবায়িত হয়নি। তাই ২০২৬ সালের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত না করে ২০২৭ সালের সংস্করণে পূর্ণাঙ্গভাবে যুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে।

শিক্ষাবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির একজন সদস্য জানান, পাঠ্যবইয়ের চূড়ান্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। মুদ্রণের প্রস্তুতি চলছে, তাই নতুন অনুচ্ছেদ সংযোজনের মতো সময় বা জনবল নেই। সংক্ষিপ্তভাবে লেখা যুক্ত করলে ভুল তথ্যের আশঙ্কা থাকে। সুতরাং এটি ২০২৭ সালের সংস্করণে পূর্ণাঙ্গ অনুচ্ছেদ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে ‘জুলাই সনদ’

প্রকাশের সময় : ০২:০১:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫