Dhaka ০৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

জুবায়েদ হত্যার প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ

মো: ইব্রাহীম মাহমুদ
  • প্রকাশের সময় : ১১:৫১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / 83

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদ হোসাইনকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেপ্তারের ও বিচারের দাবিতে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর ) রাত ১০ টায় ক্যাম্পাসের মূল ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়ে রায় সাহেবের বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে এসে মিছিলটি শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম, সদস্য সচিব নাজমুল হাসান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কে এম সিরাজুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক রোমান আহমেদ , কামরুল ইসলাম কানন সহ কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের স্বাচ্ছন্দে ও নিরাপদে এই বাংলাদেশে ঘুরে বেড়ানোর কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজ , ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা সাম্য আর আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জুবায়েদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। জুলাই পরবর্তী বাংলাদেশে যেখানে জাতীয়তাবাদী ছাত্রদলকে নিরাপদ থাকার কথা, সেখানে সবচেয়ে বেশি রক্ত তাদেরকেই দিতে হচ্ছে।

তিনি আরও বলেন, জুলাইয়ের সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমাদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। এই সরকারকে স্পষ্টভাবে বলতে চাই আজ রাতের মধ্যে যদি এই খুনিদের গ্রেপ্তার না করা হয়, তবে আগামীকাল থেকে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও রাজপথে যে পরিবেশ সৃষ্টি হবে তার দায় সরকার ও প্রশাসনকেই বহন করতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুবায়েদ হত্যার প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশের সময় : ১১:৫১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫