Dhaka ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান কালুখালীর হাঁড়ীভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ দমন করা হবে: ডিবিপ্রধান ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি জাবিতে জঙ্গল থেকে ভোররাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক উন্নত জাতি গড়তে শিক্ষাব্যবস্থায় অবহেলা করা যাবে না: মঈন খান স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্টের রায় দেশকে অস্থির করার জন্য ‘পতিত দোসররা’ নানাভাবে কাজ করছে: রিজভী

সপ্তাহের শেষে কমতে পারে গরম, সাগরে লঘুচাপের আভাস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / 86

বৃষ্টি কমে যাওয়ায় কয়েকদিন ধরে সারা দেশে বাড়ছে গরম। তবে সপ্তাহের শেষে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস মিলেছে, যা নিম্নচাপে পরিণত হলে তাপমাত্রা কমে গিয়ে গরমের দাপট কমতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আগামী ২১ অক্টোবরের দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে নিম্নচাপে রূপ নিতে পারে। এর প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং সপ্তাহের শেষে গরম কিছুটা কমে আসবে বলে আশা করা হচ্ছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার (১৯ অক্টোবর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থেকে মূলত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আপাতত প্রায় অপরিবর্তিত থাকবে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর বৃষ্টি কমে গিয়ে তাপমাত্রা বেড়েছে। তবে সাগরে সম্ভাব্য লঘুচাপের কারণে আবারও স্বস্তির বৃষ্টি ফিরতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সপ্তাহের শেষে কমতে পারে গরম, সাগরে লঘুচাপের আভাস

প্রকাশের সময় : ০১:৫৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫