Dhaka ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

দেশজুড়ে শীতের আমেজ, তিন বিভাগে বৃষ্টির আভাস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / 74

দেশজুড়ে বইতে শুরু করেছে শীতল হাওয়া। দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমে আসছে, আর সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ২২ ডিগ্রি সেলসিয়াসে। এমন সময়ে তিন বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই পরিস্থিতিতে আগামী মঙ্গলবার (২১ অক্টোবর) নাগাদ দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার ও সোমবার (১৯–২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

এছাড়া মঙ্গলবার (২১ অক্টোবর) পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার (২২ অক্টোবর) সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। তবে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় আবারও বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, অক্টোবরের শেষভাগে দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা আরও কমে গিয়ে শীতের প্রভাব স্পষ্ট হতে পারে। ফলে নভেম্বরের শুরু থেকেই দেশের বেশিরভাগ এলাকায় শীতের পূর্ণ আমেজ অনুভূত হবে বলে ধারণা করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশজুড়ে শীতের আমেজ, তিন বিভাগে বৃষ্টির আভাস

প্রকাশের সময় : ১১:০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫